শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুর বাঘড়া বাজারে অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

  • আপডেট সময় বুধবার, ১ মে, ২০২৪, ১.৩২ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাঘড়া বাজারে অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুন নেভাতে গিয়ে ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের পাশে বাজার সম্মুখের এই বাজারে এই ঘটনা ঘটে।

আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো- আলমগীরের ভ্যান গাড়ির গ্যারেজ, মো. মুছার মোটরসাইকেল গ্যারেজ, হাসানের সাইকেলের দোকান, গণি মিজির চায়ের দোকান, সুমন মিয়ার খাবার হোটেল, বারেক গাজী, মমিন মিয়া ও নজরুল ইসলামসহ তিনজনের রড সিমেন্টের দোকান, নান্নু বহরদারের জ্বালানি তেলের দোকান, অহিদ মিয়ার ডেকোরেটর দোকান, মনসুর মেম্বারের রড সিমেন্টের দোকান ও রবীন্দ্র কর্মকারের কামারের দোকান।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক আড়াইটা থেকে পৌনে ৩টার মধ্যে আগুন লাগে। খবর পেয়ে ফরিদগঞ্জ ও চাঁদপুরের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।

একই সময় ঘটনাস্থলে উপস্থিত হয় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। আগুনে সবচাইতে বেশি জিনিসপত্র পুড়েছে অহিদ মিয়ার ডেকোরেটর দোকানে। তিনি সম্প্রতি দোকানের সব আসবাবপত্র নতুন কিনেছেন।

কান্নাজড়িত কণ্ঠে ক্ষতিগ্রস্ত চা দোকানদার গণি মিজি বলেন, ‘৮ মাস আগে একই বাজারের ভেতরে আমার চা দোকান আগুনে পুড়ে যায়। সেখান থেকে এসে এখানে আবার দোকান শুরু করি। এখানেও আমার সব শেষ হয়ে গেল। বোনদের কাছ থেকে টাকা ঋণ নিয়ে মালপত্র কিনেছি। পরিবারের ৭ সদস্যের সংসার এখন কীভাবে চলবে!’

ক্ষতিগ্রস্ত রড সিমেন্ট ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, তিনি রাতে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে তার পাশের ব্যবসায়ী নান্নু বহরদার তাকে ফোন করে জানান, তাদের সব দোকান আগুনে পুড়েগেছে।

তার দোকানে থাকা মালামালসহ প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উপপরিচালক সৈয়দ মোরশেদ হোসেন ইউএনবিকে বলেন, ‘অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই। আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু করি। আমাদের দুটি ও ফরিদগঞ্জের দুটিসহ ৪টি ইউনিট একসঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি এই মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বলা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com