মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

লক্ষ্মীপুরে গৃহবধূকে গলাকেটে হত্যা

  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০, ৮.৫৬ পিএম
  • ৩৬৪ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে নাসরিন আক্তার (৩৪) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। বুধবার (১৫ জানুয়ারি) ভোরে সদর উপজেলার চন্দ্রগঞ্জের লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাসরিন একই গ্রামের প্রবাসী ফারুক হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী। এদিকে নাসরিনের মৃত্যুতে সদর হাসপাতাল এলাকায় স্বজনদের কান্নার রোল উঠে।
নাসরিনের স্বামী ফারুক ও ছেলে নাইমুল ইসলাম জানায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে তারা তিনজন একই বিছানায় ঘুমিয়েছে। ফজরের আযানের পর নাসরিন ঘুম থেকে উঠে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এসময় কে বা কারা তাকে গলাকেটে রক্তাক্ত জখম করে। চিৎকার শুনে তারা ঘর থেকে বের হলে এক ব্যক্তিকে পালিয়ে যেতে দেখতে পায়। তবে চেহারা দেখা যায়নি। পরে নাসরিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, নিহতের গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তবে কি দিয়ে আঘাত করা হয়েছে তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছি। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com