মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মাদ্রাসার ল্যাট্রিন থেকে ছাত্রের মরদেহ উদ্ধার!

  • আপডেট সময় রবিবার, ৫ জানুয়ারী, ২০২০, ৯.২৬ পিএম
  • ৩৮০ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মাদ্রাসার টয়লেট থেকে ইমন হোসেন (১০) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।গতকাল সকালে সদর উপজেলার দত্তপাড়া দারুল উলুম ইসলামিয়া একাডেমী থেকে মরদেহ উদ্ধার করা হয়।ইমন দত্তপাড়া ইউনিয়নের বঙ্গেশপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ও মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। চার দিন আগে ইমনকে ওই মাদ্রায় ভর্তি করা হয়।মাদ্রাসার পরিচালক মাহমুদুল হাসান বলেন, ইমন মাদ্রাসায় পড়তে চায়নি। তবুও চারদিন আগে তার মা জোর করে তাকে ভর্তি করিয়েছেন। সকালে ফজর নামাজ পড়ে ইমন সবার সঙ্গে নাস্তা করেছিল। এরপরে সে টয়লেটে গিয়ে ভেন্টিলেটরের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দেয়। মাদ্রাসার বাবুর্চি ভেন্টিলেটরের সঙ্গে রশি দেখে চিৎকার করে। পরে শিক্ষকরা এসে টয়লেটের দরজা ভেঙে মুমূর্ষু অবস্থায় ইমনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলিম বলেন, খবর পেয়ে হাসপাতাল গিয়েছি। ছাত্রের পরিবার থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com