মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ পিস স্বর্ণের বারসহ ৩ পরিচ্ছন্নতা কর্মী আটক

  • আপডেট সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২০, ৫.০১ পিএম
  • ৩৯৫ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ পিস স্বর্ণের বারসহ তিন পরিচ্ছন্নতা কর্মীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটককৃতরা হচ্ছে- সুমন শিকদার (৩৪), শাহিন হোসেন (২৭) ও বেলাল আকন (২৮)। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ২ কেজি ৩ শ’ ২০ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ১৬ লাখ টাকা বলে জানা গেছে।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আলমগীর হোসেন শিমুল বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-০২৮) আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করে। এই বিমানে পরিচ্ছন্নতার কাজ করেন সুমন, শাহিন ও বেলাল। বিমানবন্দরের এক নম্বর বে-তে যাত্রী নামানোর জন্যে ডকিং করার পর পরিচ্ছন্নকর্মীরা বিমানে প্রবেশ করে। পরিচ্ছন্নতার কাজ শেষ হলে তারা নেমে আসে। এ সময় বিমানের নিরাপত্তায় থাকা আর্মড পুলিশের সদস্যরা সুমনকে তল্লাশি করতে চাইলে সে তাদের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। পরবর্তীতে সুমনসহ তিনজনকে আর্মড পুলিশের অফিসে আনা হয়। পরে তল্লাশি করলে সুমনের জুতার তলায় ২০ পিস স্বর্ণবার পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে আটক সুমন জানিয়েছে, কালাম নামে বিমানের এক টেকনিশিয়ান বিমানের মধ্যে তাকে এই স্বর্ণবার দেয়। এই কাজে সে ২০ হাজার টাকা পেতো বলে জানায়।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com