মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

যশোর বেনাপোলে কাভার্ডভ্যান থেকে ভারতীয় ফেনসিডিল সহ আটক ২

  • আপডেট সময় শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০, ৫.০৫ পিএম
  • ৩৯২ বার পড়া হয়েছে
মোঃকাজু তুহিন,বেনাপোলঃ
যশোরের বেনাপোল বন্দরের ২২ নং শেড কাঁচা মালের মাঠের প্রধান গেটের সামনে রাখা কাভার্ডভ্যান থেকে ৯২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ড্রাইভার আলমগীল (৪৭) ও হেলপার নেওয়াজ খান (৩২)কে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বৃহস্পতিবার(২/১/২০২০)তারিখ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই পিন্টু লাল দাস,এসআই মাসুম,এএসআই আলমগীর হোসেন ও কনেস্টবল আইয়ুব আলী বেনাপোল বন্দরের কাঁচা মালের মাঠের প্রধান গেটের সামনে থেকে কাভার্ডভ্যানের কেবিনে অভিনব কায়দায় রাখা ৯২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
আটককৃত মোঃ আলমগীর বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের গোলাম রসূলের ছেলে ও নেওয়াজ খান পিরোজপুর জেলার সিংগোরিয়া গ্রামের মোঃ আলী খানের ছেলে ।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দরের ২২নং শেডের প্রধান গেটের সামনে থেকে ঢাকা মেট্রো-ট-১৮-৯৯১৩ নাম্বারের একটি কাভার্ডভ্যানে অভিযান চালানো হয়। কাভার্ডভ্যানের ক্যাবিনের ভিতর অভিনব কায়দায় সাজানো ৯২ বোতল ফেনসিডিল উদ্ধারসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে ড্রাইভার ও হেলপারকে আটক করতে সক্ষম হয়েছি এবং একজন পলাতক রয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com