মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

লক্ষ্মীপুরে পিকআপ খাদে নিহত ৩ আহত ১৫

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০, ৫.৫০ পিএম
  • ৩৫৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর:
পেটের দায়ে নির্মাণ শ্রমিকের কাজের জন্য সকালেই বাড়ি থেকে বের হয়ে ছিলেন ১৮জন শ্রমিক। নির্মাণ ঢালাই কাজে ব্যবহৃত মেশিন নিয়ে ছোট্ট একটি পিকআপ ভ্যানে যাচ্ছিল কর্মস্থলে।  কিন্তু হঠাৎ পথে চাকা পাংসার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে পড়ে রাস্তার পাশের খাদে। এতে  ঘটনাস্থলেই মেশিনের চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়। বাকীরা সবাই আহত হয়।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকালের দিকে লক্ষ্মীপুর পৌর শহরের ঢাকা-রায়পুর সড়কের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায়। আহতদের  লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
এদিকে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবরে নিহতদের পরিবার জুড়ে শোকের ছায়া নেমে আসে। তারা হাসপাতাল এলাকায় কান্নায় আকাশ-পাতাল ভারী করে তোলে।
নিহতরা শ্রমিকরা হলেন, সদর উপজেলার টুমচর গ্রামের সায়েদুল হক পাটোয়ারীর ছেলে রফিক (৫৫), পৌর শহরের সমসেরাবাদ এলাকার নজির আহম্মদের ছেলে মফিজ উল্লাহ, আবির নগর গ্রামের নুরুল আমিনের ছেলে খোরশেদ (৩৫)।
এছাড়াও আহত হয়েছেন, আবদুল গফুরের ছেলে আবুল হোসেন, আবুল বাসার, দিদারের ছেলে ইয়াসিন, তসলিমের ছেলে রবিন, মজিবুল হকের ছেলে নজির, বাবুল, আবদুল মন্নানের ছেলে আবদুর নুর ও আজিজ উল্যার ছেলে সৈয়দ আহমেদসহ ১৫। তারা সবাই সদর উপজেলার আবিননগর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী মো. সেলিমসহ নিহতের স্বজনরা জানায়, সকালে পৌর শহরের মিয়া রাস্তার মাথা এলাকা থেকে নির্মাণ কাজের কন্টেক্টর ইসমাইল মাঝির অধীনে নির্মাণ কাজের ঢালাই মেশিনসহ ১৮জন শ্রমিক একটি পিকআপ ভ্যান যোগে হাজীরপাড়া এলাকার উদ্দেশ্যে রওনা হয়। পিকআপ ভ্যানটি ঢাকা-রায়পুর সড়কের পল্লীবিদ্যুৎ অফিস এলাকায় পৌছলে চাকা পাংসার হয়ে যায়।
এক পর্যায়ে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ঢালাই মেশিনের চাপা পড়ে রফিক, মফিজ ও খোরশেদ নামে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। বাকী শ্রমিকদের আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। তবে ঘটনার পর থেকে পিকআপ ভ্যান চালক মো. লিটন পলাতক রয়েছে। সে আবির নগর গ্রামের রুহুল আমিনের ছেলে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার পূর্বেই তিন জনের মৃত্যু হয়েছে। বাকী শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com