শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

ভিন্ন মতের মানুষদের অবজ্ঞার পরিণতি ভালো হয় না- তথ্য মন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১০.৩২ পিএম
  • ৬৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ- তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ভিন্ন মতের মানুষদের অবজ্ঞার পরিণতি ভালো হয় না। ভিন্ন মতের মানুষদের অবজ্ঞা করলে কি হয় তার নজির কিন্তু আপনারা ৫ আগস্ট দেখেছেন।

দেশের মানুষ আমাদের উপর আস্থা রেখেছেন। জনগণের সেই আস্থার মূল্যায়ন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে যেই প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ শুরু করেছি। বিগত দিনে আমরা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমাদের দল জুলুম নির্যাতনে বিশ্বাস করে না।

আজ মঙ্গলবার ( ৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়া বেপারী, আবু তাহের খান আবুল, রিপন হাসান খন্দকার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com