সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় বিরামপুর প্রেসক্লাবের সভাপতির মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ৫.৫৮ পিএম
  • ২৯৪ বার পড়া হয়েছে
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; আজ ৭ ই সেপ্টেম্বর মঙ্গলবার দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিজয় টিভির সংবাদদাতা ও বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম শাহীন সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেছেন।
গত ৭ দিন পূর্বে মোটরসাইকেল যোগে দিনাজপুরে যাওয়ার পথে বিরামপুর-ফুলবাড়ী মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় বাইসাইকেল কে সাইড দিতে গিয়ে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাথায় গুরুতর জখম প্রাপ্ত হয়। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে তাকে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরে রংপুর একটি ক্লিনিকে অতঃপর ঢাকার একটি হাসপাতালে সাতদিন চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মারা যান।
তার অকাল মৃত্যুতে শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দিনাজপুর ৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আক্কাস আলী, বিরামপুর উপজেলা নির্বাহি অফিসার পরিমল কুমার সাদিক, ওসি সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম, বিরামপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ, ফুলবাড়ীর সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com