মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

খাওয়ার পানি উৎপাদনকারী অবৈধ কারখানা অবিলম্বে বন্ধ করতে মন্ত্রণালয়কে সুপারিশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ৬.৪৮ পিএম
  • ৩৭০ বার পড়া হয়েছে

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) অনুমোদনহীন ‘খাওয়ার পানি’ উৎপাদনকারী অবৈধ কারখানা অবিলম্বে বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
এটি ছিল একাদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৬ষ্ঠ বৈঠক।
কমিটির সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এ, কে এম ফজলুল হক, মোহাম্মদ সাহিদুজ্জামান, কাজিম উদ্দিন আহম্মেদ এবং পারভীন হক সিকদার অংশগ্রহণ করেন।
বৈঠকে,বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) সার্বিক বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনার পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বেশী করে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
এ ছাড়াও কমিটি শিল্প মন্ত্রণালয়ের যে কোন ক্রয়ের ব্যাপারে বুয়েটের ইঞ্জিনিয়ারের পর্যবেক্ষণের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
শিল্প সচিবসহ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার প্রধানরা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com