মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মেঘনা নদীতে ট্রলার থেকে ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ৬.১৬ পিএম
  • ৩৬৩ বার পড়া হয়েছে

ভোলা জেলা সদরের মেঘনা নদীতে একটি ট্রলার থেকে ৩৪৫ বস্তায় ভর্তি ২৫ হাজার পিস ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রী-পিস জব্দ করেছে কোস্টগার্ড সদস্যারা। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৫ কোটি টাকা । আজ বৃহস্পতিবার সকালে ভোলা সদরের খেয়াঘাট এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোন অফিস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন লে. ওয়াসিম আকিল জাকি।
তিনি আরো জানান, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশনের চর মানিকা মেঘনা নদীতে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রী-পিস বোঝাই একটি ট্রলার ধরার জন্য চেষ্টা করা হলে ওই ট্রলারটিতে থাকা জড়িতরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারটিকে দ্রুত চালিয়ে যায়। পরে ভোলা সদরের মাঝের চর এলাকায় ট্রলারটিকে রেখে তারা পালিয়ে যায়।
তিনি জানান, ওই সময় ট্রলার থেকে ৩৪৫টি বোস্তা ভর্তি ২৫ হাজার পিস ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রী-পিস জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৫ কোটি টাকা। আইনগত প্রক্রিয়া শেষে ওই শাড়ি বৃহস্পতিবার সকালে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com