মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নিজের গান দিয়েই স্টুডিও চালু করলেন পুতুল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১, ৪.৪৯ পিএম
  • ২৯৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ সংগীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা দিয়ে পেশাদারি গানের জগতে পদার্পণ ঘটে সাজিয়া সুলতানা পুতুলের। পরে কণ্ঠ দেয়ার পাশাপাশি গীতিকার ও সুরকারের কাজটি করেছেন এই সংগীতশিল্পী। একজন লেখক হিসেবেও সমাদৃত পুতুল। কয়েক বছর ধরে নিয়মিত লিখে যাচ্ছেন।

করোনাকালেও তিনি গানের নিয়মিত। এসব কর্মকা-ের পাশাপাশি তিনি সম্প্রতি রাজধানীতে একটি গানের স্টুডিও প্রতিষ্ঠা করেছেন। গান বাড়ি নামের স্টুডিওটির কার্যক্রমও শুরু করেছেন নিজের গান দিয়ে। পর্যায়ক্রমে চারটি গানে কণ্ঠ দেবেন পুতুল।

এরই মধ্যে একটি গানের কাজ সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে পুতুল বলেন, আমি এবং আমার স্বামী সৈযদ রেজা আলী যৌথভাবে স্টুডিওটি দিয়েছি। এখান থেকে গানসহ অনেক কিছুই হবে। আপাতত গানে সীমাবদ্ধ আছে আমাদের স্টুডিওর কার্যক্রম।

তবে কয়েক দিন আগে দুটি নাটকের আবহ সংগীতের কাজ করা হয়েছে এখানে। ঈদের পর করোনা পরিস্থিতি ভালো হলে অন্যান্য কাজও শুরু হবে।

এই শিল্পী তার নতুন এই চারটি গান নতুন একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানিয়েছেন। এছাড়া আগামী ঈদের একটি নাটকের গানেও কণ্ঠ দেয়ার কথা রয়েছে এই সংগীতশিল্পীর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com