সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

টাঙ্গাইলে এজেন্ট ব্যাংকিংয়ের নামে কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে ছাত্রলীগ সভাপতি

  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুন, ২০২১, ৭.৩০ পিএম
  • ৩১৯ বার পড়া হয়েছে

ছাত্রলীগ সভাপতি সারোয়ার হোসের সবুজ এজেন্ট ব্যাংকিংয়ের নামে এলাকাবাসীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়ন। জানা যায়, স্থানীয় আইসড়া বাজারে একটি দোকান ভাড়া নিয়ে গত তিন বছর আগে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শুরু করেছিলেন সবুজ।

শুরু থেকেই উচ্চ হারের মুনাফার লোভ দেখিয়ে বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। এলাকার ছেলে হিসেবে অনেকেই তার এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা রাখেন। বিশেষকরে বাজারের ব্যবসায়ীরা প্রায় সবাই তার কাছে টাকা রেখেছেন। এলাকার অনেক প্রবাসীও তার পাতা ফাঁদে পা দিয়েছেন।

এসবের কোনো টাকাই ব্যাংকে জমা রাখেননি সবুজ। এক পর্যায়ে গত ৩ মাস আগে একজন গ্রাহকের টাকার প্রয়োজন হলে অ্যাকাউন্ট ভেঙে ফেলার কথা বলেন। কিন্তু সবুজ বুঝায়, মেয়াদ পূর্ণ করলে অনেক টাকা লাভ পাওয়া যাবে। অতি জরুরি হওয়ায় ওই গ্রাহক তা মানছিলেন না। এভাবে এলাকাবাসীর সন্দেহ সৃষ্টি হয় তার ওপর।

আরও অনেকেই টাকা তোলার তাগাদা দিতে থাকেন। সবুজ আশ্বাস দেয়, মূল ব্যাংক থেকে টাকা তুলতে একটু দেরি হচ্ছে। এক পর্যায়ে বাজারে সালিশি বসে। সেখানে উপস্থিত হয়ে সবাইকে সামনে রেখে দ্রুত টাকা দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

ওই সালিশির সপ্তাহখানের পর ব্যাংক বন্ধ করে পালিয়ে যান ছাত্রলীগ নেতা সবুজ। গত এক সপ্তাহ ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাড়ি থেকেও কোনো তথ্য জানাতে পারছে না। উপজেলা ছাত্রলীগ তাকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com