শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

পিরোজপুরে ইমাম ও খতিবদের নিয়ে দিনব্যাপী কর্মশালা

  • আপডেট সময় রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৬.৩১ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে বাছাইকৃত ইমাম ও খতিবদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সভা কক্ষে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা মুফতী আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খান মো. আবু নাছের।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাখাওয়াত হোসেন, পিরোজপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মাদ মনিরুজ্জামান, ইমাম সমিতির পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ।
এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা এম এ আব্দুল হান্নান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ডা. এম এ সালাম, বরিশাল মহানগরের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ঝালকাঠি জেলা সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com