সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

দুই বছর পর ২ ভারতীয়র লাশ সৎকার

  • আপডেট সময় বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ৭.৪১ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

২ বছরের বেশি সময় হিমাগারে পড়ে থাকা দুই ভারতীয় নাগরিকের লাশ অবশেষে সৎকার করেছে শরীয়তপুর কারা কর্তৃপক্ষ। এ সময়ে সরকারের অন্তত ২৪ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে শরীয়তপুর পৌরসভার মনোহরবাজার শ্মশানঘাটে তাদের লাশ সৎকার করা হয়। সৎকার করা ওই দুজন হলেন—সত্যেন্দ্র কুমার ও বাবুল সিং।

শরীয়তপুর কারাগারের ডেপুটি জেলার একরামুল হক জানান, ২০২২ সালের ১৮ মে পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে ভারতীয় নাগরিক বাবুল সিং ও ৮ অক্টোবর সত্যেন্দ্র কুমারকে অনুপ্রবেশের অভিযোগে আটক করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

এরপর সত্যেন্দ্র ২০২৩ সালের ১৮ জানুয়ারি এবং বাবুল ১৫ এপ্রিল কারাগারে মৃত্যুবরণ করেন। কারাগারে মৃত্যুবরণের পর তাদের লাশ দীর্ঘদিন ধরে শরীয়তপুর সদর হাসপাতালের হিমাগারে সংরক্ষিত ছিল।

সম্প্রতি গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর কূটনৈতিক পর্যায়ে আলোচনা করে লাশ দুটি সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বাস্থ্য সুরক্ষা বিভাগ ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

সরকারি সূত্রে জানা গেছে, গত দুই বছর ধরে লাশ দুটি রক্ষণাবেক্ষণে সরকারের ব্যয় হয়েছে প্রায় ২৪ লাখ টাকা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের দীর্ঘসূত্রতা এড়াতে আন্তঃদেশীয় সমন্বয় ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর দেওয়া হবে।

-ইউএনবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com