সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সিলেটের তামাবিল স্থল বন্দর বন্ধ করে দিয়েছে ভারত

  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯, ৭.০৫ পিএম
  • ৩৬৮ বার পড়া হয়েছে

সিলেটের তামাবিল স্থল বন্দর বন্ধ করে দিয়েছে ভারত। শুক্রবার সকাল থেকে কোন বাংলাদেশীকে ভারতে প্রবেশ করতে দিচ্ছে না। ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধন বিলের প্রতিবাদে সহিংসতা ও কারফিউ জারির পর সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, ভারত থেকেও কেউ বাংলাদেশে আসছে না। তামাবিল সীমান্তে পুলিশের একজন কর্তব্যরত কর্মকর্তা সৈয়দ মাহমুদ হোসেন রুমী বলেন, কারফিউ জারি থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলেই প্রতীয়মান হয়।

প্রতিদিন এই সীমান্ত দিয়ে গড়ে দুইশ থেকে আড়াইশ বাংলাদেশী পর্যটক ভারতে যাতায়ত করতেন। ওদিকে গৌহাটিতে বাংলাদেশের সহকারি হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাগরিকত্ব বিল নিয়ে প্রতিবাদের সময় বৃহস্পতিবার বিক্ষোভকারীরা বাংলাদেশের উপ হাইকমিশনের গাড়ি বহরে হামলা চালায়। চ্যান্সারির দুটি নামফলকও ভেঙ্গে দেয়। বৃহস্পতিবারই রাতে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা দাস গাঙ্গুলিকে ডেকে এর প্রতিবাদ জানায়। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তাদের পূর্ব নির্ধারিত ভারত সফর বাতিল করেন।

নাগরিকত্ব সংশোধন বিলের সমালোচনা করে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্যপরিষদের তরফে বলা হয়েছে, এটা আইনে পরিণত হলে সংখ্যালঘুরা দেশ ছাড়তে উৎসাহিত হবেন। ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানাদাশগুপ্ত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, সংখ্যালঘুদের দেশত্যাগ করা কমবেশি অব্যাহত রয়েছে। নানান ক্ষেত্রে ধর্মীয় বৈষম্য এখন বহুলাংশে বিদ্যমান। বহুত্ববাদী সমাজ থেকে বাংলাদেশ ক্রমশ দূরে সরে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com