সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

বইমেলায় রহমান মুফিজের ‘খুনের কলাকৌশল,

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ৮.৫৪ পিএম
  • ৫৭৮ বার পড়া হয়েছে
’ নিজস্ব প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ কবি রহমান মুফিজের নতুন কাব্যগ্রন্থ ‘খুনের কলাকৌশল’ প্রকাশিত হয়েছে এবারের একুশে গ্রন্থমেলায়। সাম্প্রতিক লেখা কবির মুখোমুখি সিরিজের ১৪টি কবিতাসহ ৩৮টি কবিতা স্থান পেয়েছে বইটিতে। প্রকাশনা সংস্থা ‘আনন্দম’ বইটি মেলায় এনেছে গত ২৬ মার্চ। একুশে গ্রন্থমেলার ১৯১ নম্বর স্টল ‘আনন্দম’-এ পাওয়া যাচ্ছে বইটি। গত বইমেলায় অনার্য পাবলিকেশন্স থেকে প্রকাশিত কবির চতুর্থ কাব্যগ্রন্থ ‘মাউথ অর্গান যেভাবে বাজে’ দারুণ আদৃত হয় পাঠক মহলে। এর আগে বেহুলা বাংলা থেকে প্রকাশিত ‘রহমান বাড়ি যাও’ কাব্যগ্রন্থটিও পাঠপ্রিয়তা পায়। অস্থির-অনামী কালের বিপন্ন ভাবনা, জীবন ও পীড়নের বহুবিচিত্র বয়ান উঠে এসেছে ‘খুনের কলাকৌশল’ কাব্যগ্রন্থের কবিতাগুলোতে। এখানে কবিতা গড়তে গড়তে কবি গড়ে তুলছেন এক কল্পউপত্যকা, যেখানে নিজের মুখোমুখি দাঁড়িয়েও পরিচয় খুঁজে পায় না কেউ। আর যারা পরিচয় খুঁজে পায় তারা চলে যায় কল্পবিধ্বস্ত অন্য উপত্যকায়। চারদিকে বিকশিত ষড়যন্ত্রের ডানা, খুনের কলাকৌশলে সিদ্ধ সামাজিক বৃত্তের মধ্যে খাবি খাওয়া প্রেম, পাপ, পুণ্য, রাজনীতি, বিরাজনীতি, ইতিহাস ও ইতিহাসের খেদ ওঠে এসেছে এ গ্রন্থের কবিতায়। কবি রহমান মুফিজ যেসব উপমা ও শব্দচিত্রকল্প ব্যবহার করে কবিতা নির্মাণ করেছেন বা টানা গদ্যে উৎকীর্ণ করেছেন বিষণ্ণ ও বিক্ষুব্ধ আত্মার চিৎকার সে সব উপমা, শব্দচিত্র ও গদ্যরীতি সমকালের চেনা পথ। পাঠক সহজেই সে পথ ভ্রমণ করে আস্বাদন করতে পারেন নতুন কবিতার রস। চেনা পথে দেখা হয়ে যাবে অচেনা মুখ ও ভাষা, অচেনা দেশ ও দিশা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com