সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মানবিক বিবেচনায় যে কেউ কিডনি দান করতে পারবেন

  • আপডেট সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯, ১২.২৮ পিএম
  • ৪৫১ বার পড়া হয়েছে

মানবিক বিবেচনায় বাংলাদেশে যে কেউ কিডনি দান করতে পারবেন। বৃহস্পতিবার উচ্চ আদালত এ সংক্রান্ত একটি রুলের শুনানি শেষে এমন নির্দেশনা দেন। বিদ্যমান আইনে নিকটাত্মীয় ছাড়া অন্য কেউ কিডনিসহ অঙ্গ-প্রত্যঙ্গ দান করতে পারেন না। আইনটির কারণে দাতা থাকলেও কিডনি অকোজো হয়ে গেছে এমন অনেকে তা ট্রান্সপ্লান্ট করতে পারছেন না।

আইনি জটিলতার কারণে কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারছেন না এমন একজনের পক্ষে হাইকোর্টে রিট আবেদন করেন একজন আইনজীবী। রিট আবেদনের ওপর এর আগে বিস্তারিত শুনানি হয়। মতামত নেয়া হয় চিকিৎসা বিশেষজ্ঞদের।

রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আত্মীয় ছাড়াও যে কেউ কিডনি দান করতে পারবেন বলে রায় দেন।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, ফাতেমা জোহরা নামের একজন তার মেয়ে ফাহমিদাকে একটি কিডনি দান করেছিলেন। সেটিও অকেজো হয়ে গেছে। কিন্তু আইনগত বাধার কারণে মেয়েকে অন্য দাতার কাছ থেকে কিডনি দিতে পারছিলেন না। এ অবস্থায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

ঐ আবেদনের প্রেক্ষিতে চলতি বছরের ২৮শে আগস্ট হাইকোর্ট কিডনি প্রতিস্থাপনের বিষয়ে বিশেষজ্ঞ কমিটির মতামত জানতে চান। ৭ই নভেম্বর সাত সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক কমিটি তাদের মতামত জমা দেন।

তারা বলেন, আত্মীয়ের বাইরে অন্য কারো কিডনি প্রতিস্থাপনের সুযোগ তৈরি হলে দেশের দরিদ্র মানুষের জীবন সবচেয়ে ঝুঁকির মধ্যে পড়বে। ধনীরা বাণিজ্যিকভাবে এর ব্যবহার শুরু করবে। বিশেষজ্ঞ কমিটির এমন মতামতের সঙ্গে ভিন্নমত পোষণ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার মতে, একজন সুস্থ মানুষ চাইলে যে কাউকে অঙ্গ দান করতে পারেন- এমন আইন থাকা উচিত।
রায়ে উচ্চ আদালত কিডনি কেনা-বেচা রোধে সরকারকে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com