সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মঠবাড়িয়ায় বৈদ্যুতিক ফাঁদে শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১১.২০ এএম
  • ১১২ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ- পিরোজপুরের মঠবাড়িয়ায় বড়ই বাগানের চুরি ঠেকাতে গৃহস্থের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে মনির সরদার (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে । সোমবার সকালে উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিক স্থানীয় পাতাকাটা গ্রামের আকসার সরদার এর ছেলে। সে ঢাকায়
একটি কাঠের কারখানায় শ্রমিকের কাজ করছিলেন।
থানা ও হাসাপাতাল সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামের বড়ই চাষি দুলাল ফরাজি নিজের বড়ই বাগানের চুরি ঠেকাতে বাগানের চারিপাশে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। ওই বড়ই বাগান হতে চারা করেন মনির সরদার। সোমবার সকালে ক্রয়কৃত বড়ই চারা সংগ্রহের জন্য তিনি বাগানে যান। এসময় তিনি অজ্ঞাতে বাগান মালিকের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মনির সরদার এর ভাই ইয়কুব সরদার জানান, বড়ই বাগানে ফাঁদ পেতে রাখার বিষয়টি তার ভাই জানতেন না। ক্রয়কৃত গাছের ঝাড় সংগ্রহ করতে গিয়ে সে বিদ্যুতস্পৃষ্ট হন।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com