বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলী বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় উপজেলা আওয়ামী লীগের সম্পাদকসহ আট আওয়ামী লীগ নেতা জেল হাজতে

  • আপডেট সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৭.০৯ পিএম
  • ১১৮ বার পড়া হয়েছে

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টারঃ-আমতলী উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুর করার অভিযোগে আট আওয়ামী লীগ নেতাকর্মিদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বরগুনার দ্রুত বিচার আদালতে হাজির হলে ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

আসামীরা হলো আমতলী উপজেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদ ফরিদ মালাকার, সাবেক কাউন্সিলর উপজেলা আওয়ামীলীলীগের সদস্য হাবিব মীর, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদা, আরপাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক সাইদুল ইসলাম, যুবলীগ নেতা হানিফ দফাদার, সুমন প্যাদা সোহাগ প্যাদা।

এামলা সূত্রে জানা যায়, আওয়ামীলীগ সরকার পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্ট আমতলীর পুরান বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়টি ভাংচুর করে আওয়ামীলীগের নেতা কর্মীরা। এ ঘটনায় ২৩ আগস্ট আমতলী উপজেলা পৌর বিএনপির আহবায়ক মো. জাকির হোসেন বাদী হয়ে আমতলী থানায় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো: মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক জিএম হাসানসহ ৩৮ জন আরও অজ্ঞাত ২০০ জনকে আসামী করে একটি মামলা করেন। আমতলী থানার তদন্তকারী কর্মকর্তা মো: আজিজুর রহমান তদন্ত শেষ করে ৮৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এজাহার ভুক্ত আসামীসহ ২৫ জনের বিরুদ্ধে চুড়ান্ত রিপোর্ট দাখিল করেন।
ওই মামলারর নির্ধারিত তারিখ বৃহস্পতিবার সকালে ৪৬ জন আসামী আদালতে হাজির হলে আদালত শুনানী শেষে ৩৮ জনের জামিন মঞ্জুর করে ৮জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

আসামী পক্ষের আইনজীবী মো. আবদুল কাদের মিয়া বলেন, ৫ আগস্টের পর দেশে আওয়ামী লীগ নেতা কর্মিদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে বিএনপি। এই আসামীরা চার্জশীট দাখিল পর্যন্ত জামিনে ছিলেন। আমরা একই আদালতে আসামীদের পক্ষে আবার জামিনের আবেদন করব। তিনি আরো বলেন, এই মামলায় আমতলীর পৌর মেয়রসহ ৬ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আসামী করেছে। একই ঘটনা দেখিয়ে অপর এক বিএনপি নেতা এই আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আমতলী থানায় আরেকটি মামলা করে। সেই মামলা পুলিশ ফাইনাল দেয়।
বাদির পক্ষের আইনজীবি সহকারী পিপি মো. ইসরাত হোসাইন সুমন বলেন, এই মামলায় ৩৮ জনের নাম ছিল বাকী ২শ’জন অজ্ঞাত ছিল। তদন্ত করে আমরা সব আসামীদের বিরুদ্ধে চার্জ শিট চেয়েছিলাম। পুলিশ সঠিক ভাবে তদন্ত করলে সাবাই চার্জশিটের আওতাভূক্ত হত। আমরা আদালতে নারাজি দিয়ে ছিলাম। আদালত গ্রহন করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com