সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মধুখালীতে নিখোঁজের দুইদিন পর ভুট্টা ক্ষেতে মিলল মাদরাসা শিক্ষকের লাশ, আটক এক

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৫.৫৬ পিএম
  • ১১৫ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর প্রতিনিধি:- ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের দুইদিন পর ভুট্টা ক্ষেত থেকে মাদরাসা শিক্ষক শেখ আল আজাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে আটককৃত মোঃ রাসেল সেখ (৪০) পিতা মোঃ সোহরাব সেখ দেখানো স্থানে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত শেখ আল আজাদ (৬০) মধুখালী উপজেলার চরবামুন্দী ইয়াছিন দাখিল মাদরাসার সহকারী শিক্ষক এবং একই এলাকার বাসিন্দা। তিনি উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভির আহমেদ শিমুলের বাবা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দী গ্রামের একটি ভুট্টা ক্ষেতে পুঁতে রাখা অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সকালবেলা শেখ আল আজাদ মাদরাসায় যাওয়ার পর দুপুরে ক্লাস শেষে বের হলেও আর বাড়ি ফেরেননি। পরিবারের উদ্বেগে সেদিন রাতেই মধুখালী থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ চরবামনদী গ্রামের যুবক রাসেল সেখ কে সন্দেহভাজন হিসেবে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাসেল সেখ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং লাশের অবস্থান জানিয়ে দেয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. নুরুজ্জামান বলেন, “শেখ আল আজাদের নিখোঁজের ঘটনায় তদন্ত করে রাসেল সেখ কে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে কঠুকান্দী গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে।”

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত না হলেও, প্রাথমিকভাবে পারিবারিক কলহ, বিশেষ করে নিহতের দ্বিতীয় স্ত্রীর সাথে দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com