মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক কমলাপুরে যাত্রীর পকেটে ছিনতাইয়ের চেষ্টা, আটক এক বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক ফেনীর নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : ভারপ্রাপ্ত মহাসচিব সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর নাগরিকদের অধিকার নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব : আইনমন্ত্রী

পিরোজপুরের নাজিরপুরে নিজ পুরুষঙ্গ কেটে ফেললেন এক যুবক

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১১.৪৭ এএম
  • ১০৩ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:-পিরোজপুরের নাজিরপুরে নিজ পুরুষাঙ্গ কেটে ফেললেন মো. বায়েজিদ শিকদার (২৮) নামের এক যুবক। তিনি উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিন বানিয়ারী গ্রামের এমেদুল শিকদারের ছেলে।
বরিবার (২৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির বসত ঘরে বসে ওই যুবক এ ঘটনা ঘটান। মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রেরন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা বলেন, রবিবার দুপুরে ওই যুবকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তার পুরুষাঙ্গ সম্পূর্ন কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ওই যুবকের চাচী জানান, যুবকের পিতা মাঠে ধান কাটার কাজে ও মা পরিবারের কাজে ব্যাস্ত থাকায় ওই দিন দুপুরে তিনি তার নিজ বাড়ির বসত ঘরের বিল্ডিং-এর দরজা আটকে নিজের পুুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন করে ফেলেন। এতে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তিনি আরো বলেন, ওই যুবক মানসিক ভারসম্যহীন ছিলেন। এর আগে গত বছর তিনি আত্ম হত্যার উদ্দেশ্যে নিজ বাড়ির ছাদ থেকে লাফিয়ে আহত হয়েছিলেন।
 এ ব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, ঘটনাটি শুনেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com