সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কাউখালীতে স্কুল ছাত্রী ধর্ষণের চেষ্টায় এক স্কুল ছাত্র গ্রেফতার 

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১১.২৬ এএম
  • ১১১ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরের কাউখালীতে স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার কাউখালী থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বদরপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে স্থানীয় বদরপুর বোলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যার পূর্ব মুহূর্তে মিজানুর রহমানের বসতবাড়ির পাশেই অন্যান্য ছেলেমেয়েদের নিয়ে লুকোচুরি খেলছিল। ঠিক এই সময় একই এলাকার কবির হোসেনের ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আমিন (১৫) ঘটনাস্থলে উপস্থিত হয়ে অন্যান্য ছেলেমেয়েদের চোখের আড়ালে কোমলমতি স্কুল পড়ুয়া (১২) মেয়েটিকে জোরপূর্বক তুলে নিয়ে যেয়ে পার্শ্ববর্তী সাইদুল ইসলামের রান্নাঘরের পূর্বপাশে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে মেয়েটির ডাক চিৎকারে আসামি আলামিন পালিয়ে যেতে সক্ষম হয়। উল্লেখ্য মোঃ আমিন গুয়াটোন হেমায়েত উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে রবিবার ২৭ এপ্রিল কাউখালী থানায়  ধর্ষণের চেষ্টার মামলা করেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, থানায় ধর্ষণের চেষ্টার মামলা হয়েছে। আসামি কিশোর হওয়ায় আসামিকে গ্রেফতার করে পিরোজপুর শিশু আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com