মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

অনলাইন প্রেস ইউনিটি বরিশাল শাখার মতবিনিময়

  • আপডেট সময় বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ২.৩২ পিএম
  • ৩৬৭ বার পড়া হয়েছে

‘সংবাদযোদ্ধাদের অধিকার রক্ষায় হবো ঐক্যবদ্ধ’ শ্লোগানকে সামনে রেখে অনলাইন প্রেস ইউনিটি বরিশাল শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল শাখার সভাপতি ফরহাদ হোসেন ফুয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী। কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও দৈনিক আজকের সময়ের বার্তার সম্পাদক সংবাদযোদ্ধা লোকমান হোসাঈনের উদ্বোধনী বক্তব্যর মধ্য দিয়ে শুরু হওয়া সভায় প্রধান বক্তা ছিলেন ইউনিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা।

বক্তব্য রাখেন অনলাইন প্রেস ইউনিটি বরিশাল শাখার সহ-সভাপতি মোহাম্মদ ইমরান,  যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন গাজী, রিয়াজ চৌধুরী, রেজাউল করিম সুজন খান, শফিকুল ইসলাম রিমন, রাকিব হাওলাদার, খান তুহিন, তানজিমুন রিশাদ, সোহেল রানা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আজ যারা সংবাদপত্র ও সাংবাদিকদেরকে জিম্মি করে কোটি কোটি টাকা পাচার করছে, তাদের বিরুদ্ধে-দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে থাকবে বরাবরের মত অবিরত অনলাইন প্রেস ইউনিটির সংবাদযোদ্ধাগণ। এই সংবাদযোদ্ধাদেরকে কোন ব্যক্তি বা গোষ্ঠি হামলা-মামলা দিয়ে হয়রানি-নির্যাতন করার চেষ্টা করলে তাদেরকে কলমের মাধ্যমে প্রতিহত করা হবে।

গভা শেষে সংবাদপত্র ও সংবাদযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দিয়ে সংবাদীয় শুভেচ্ছা জানান নতুন প্রজন্মের রাজনীতিক কলামিস্ট মোমিন মেহেদী সহ অন্যান্য অতিথিবৃন্দকে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com