মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জিয়াউর রহমানের আমলে ফখরুল সাহেবদের মতো নেতাদের কেনাবেচা হয়েছে : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ৬.০৫ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘রাজনীতির হাটে বিক্রি হওয়া একজন রাজনীতিবিদ’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ মঙ্গলবার সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মারি সুহর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

জিয়াউর রহমানের আমল থেকে ব্রিজ নির্মাণসহ উন্নয়ন শুরু হয়েছে- মির্জা ফখরুলের এমন মন্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ব্রিজ নির্মাণ তো মোঘল-সুলতানি আমল থেকে শুরু হয়েছে। জিয়াউর রহমানের আমলে ফখরুল সাহেবদের মতো নেতাদের কেনাবেচা হয়েছে।

জিয়াউর রহমানের আমলে যারা দলছুট রাজনীতিবিদ তাদের হাট বসত, সেই হাটে অনেকে বিক্রি হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও রাজনীতির হাটে বিক্রি হওয়া একজন রাজনীতিবিদ। সেই সময় একটি ধনিক শ্রেণি তৈরি করা হয়েছিল, ব্যাংক লুটেরা শ্রেণি তৈরি করা হয়েছিল। তখন বিএনপি-সমর্থিত ব্যবসায়ীদের, বিএনপি নেতাদের ব্যাংকে লোন দেওয়া হয়েছে, যে লোন শোধ করা হয়নি। লোন দেওয়াই হতো এই লোন শোধ করতে হবে না, সেই মানুষদের তারা লোন দিত। অর্থাৎ লুটপাট শুরু হয়েছিল জিয়াউর রহমানের আমলে। আর সেই লুটপাট ষোলকলায় পূর্ণ হয়েছে খালেদা জিয়ার আমলে।

অপর এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘যারা নিজের জন্মের তারিখ বদলে দিয়ে ১৫ আগস্ট কেক কাটে, তাদের সঙ্গেও সরকার বসেছে, শেখ হাসিনা বসেছে। যারা সরকারকে প্রতিদিন টেনে নামিয়ে ফেলার হুমকি দেয়, প্রেসক্লাবের সামনে, নয়াপল্টনে, তাদের সঙ্গেও আমরা বসেছি। সুতরাং যারা ভাস্কর্য ইস্যুতে বিরুপ মন্তব্য করছে তাদের সঙ্গে সরকার বসতেই পারে।

তথ্যমন্ত্রী বলেন, দেশের সংস্কৃতি, ঐতিহ্যের অংশ হলো ভাস্কর্য। বিভিন্ন দেশে ভাস্কর্য আছে। সৌদি আরব থেকে শুরু করে, সৌদি আরবের বাদশাহর ভাস্কর্য আছে। সৌদিতে ভাস্কর্যের মিউজিয়াম আছে। ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানে কায়েদে আজমের ভাস্কর্য আছে। ইসলামিক প্রজাতন্ত্র বিপ্লবের মাধ্যমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে ইরানে। সেখানে ইরানি বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খামেনির ভাস্কর্য আছে। সুতরাং এখানে যুগ যুগ ধরে ভাস্কর্য নির্মাণ হয়েছে। ভাস্কর্য যুগ যুগ ধরে ছিল, আছে, থাকবে। সুতরাং বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হবেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com