মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিএনপির বিক্ষোভকারী নেতাকর্মীদেরকরে দিয়েছে পুলিশ

  • আপডেট সময় সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ৫.৫৯ পিএম
  • ২৯২ বার পড়া হয়েছে

রাজধানীর পুরানা পল্টন ও জিরো পয়েন্ট সংলগ্ন মুক্তাঙ্গনে অবস্থান নেওয়া বিক্ষোভকারী বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়।

আজ সোমবার দুপুর ২টার দিকে পুরানা পল্টন ও জিরো পয়েন্ট সংলগ্ন মুক্তাঙ্গনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেয়। স্লোগানে স্লোগানে মুখর হয় চারদিক। এতে যানজটের সৃষ্টি হয়।

এর আগে আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে পেশাজীবী পরিষদ আয়োজিত ‘শহিদ বুদ্ধিজীবী দিবস ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান দেশের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। এ সময় আরো বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

আলোচনা সভা শেষ হওয়ার পর বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদসহ নেতাকর্মীরা সেখান থেকে মুক্তাঙ্গনের দিকে গিয়ে জড়ো হন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীকে সেখানে দেখা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com