রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মুক্তিযুদ্ধের চেতনার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করব:

  • আপডেট সময় সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ৫.০০ পিএম
  • ৩২৫ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য পাকিস্তানিরা পরিকল্পনা করেছিল, যে পরিকল্পনার অংশ হিসেবে ১৪ ডিসেম্বর বিশিষ্ট, বরেণ্য, মেধাবী বুদ্ধিজীবীদের হত্যা করেছে। তিনি বলেন, বুদ্ধিজীবীরা গণতান্ত্রিক, মুক্তবুদ্ধির বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলেন। সেই বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, বাকস্বাধীনতা ও ভিন্নমত পোষণের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।

আজ সোমবার রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যে গণতন্ত্রকে মুক্ত করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার মুক্তি ও কথা বলার স্বাধীনতা চাই। গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এই দিনে শপথ নিচ্ছি, মুক্তিযুদ্ধের চেতনার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করব।

এ সময় সাংবাদিকরা ভাস্কর্য নিয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো উত্তর দেননি। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তিনি আসার আগে সেখানে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাস্কর্য নিয়ে ঘটনায় বিএনপি মদদ দিচ্ছে বলে অভিযোগ করে গেছেন। এ নিয়ে প্রশ্ন করা হলে তাও এড়িয়ে যান বিএনপি মহাসচিব।

এর আগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com