রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রাণীনগর উপজেলা পরিষদ উপ-নির্বাচনের ভোট গ্রহণ , বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নানান অভিযোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০, ৫.৫২ পিএম
  • ৩০২ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শেষ। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় থেকে সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে এ ভোট গ্রহন শুরু হয়।ভোট গ্রহন শেষ হয়েছে বিকেল ৫টায়।
সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হলেও কুয়াশা আর ঠান্ডার কারণে ভোটার উপস্থিতি একটু কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে এই নির্বাচন নিয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নানা অভিযোগ তুলেছেন।
রাণীনগর উপজেলা পরিষদের এই উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, বিএনপি’র মনোনীত প্রার্থী মোসারব হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মফিজ উদ্দিন প্রামানিক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে সকাল ৯টায় উপজেলার ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ে নিজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু এবং বিএনপির মনোনীত প্রার্থী মোশারব হোসেন সকালে গুয়াতা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মফিজ উদ্দিন প্রামাণিক পাশাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন।
এ সময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু সাংবাদিকদের জানান, এলাকার উন্নয়নের ধারা অব্যহৃত রাখতে এবং এলাকার উন্নয়ন করতে এলাকাবাসী আমাকে ভোট দিবে বলে আশাবাদী। এ সরকার উন্নয়নের সরকার। রাস্তা ঘাট, স্কুল কলেজের উন্নয়ন এবং সুবিধা বঞ্চিতদের মাঝে বিভিন্ন ধরনের ভাতা প্রদান করবো। তবে যে রায় হোক না কেন তা মেনে নিবো। জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ আমরা। সাধারণ মানুষ নৌকার পক্ষে ভোট দিবেন। জনগণ যে রায় দিবে সেই রায় মেনে নিবো।
এদিকে বিএনপির মনোনীত প্রার্থী মোসারব হোসেন অভিযোগ করে বলেন, এই ভোট সুষ্ঠু হচ্ছে না। বিএনপির কোন এজেন্ট কেন্দ্রে গিলে তাদের মারপিট করে কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেন তিনি।
অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মফিজ উদ্দিন প্রামাণিক বলেন, আমার এজেন্ট গুলোদের বিভিন্ন ভোট কেন্দ্রে থেকে বের করে দেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এই রাণীনগর উপজেলা। মোট ভোটার ১ লক্ষ ৪৯ হাজার ৫৮৭ জন। পুরুষ ভোটার ৭৪ হাজার ৮৬৫ জন এবং মহিলা ভোটার ৭৪ হাজার ৭২২ জন। মোট ৫৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনী এলাকায় পুলিশ, বিজিবি টহলের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটে ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে মোবাইল টিম।
রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২৭ জুলাই নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি ইসরাফিল আলম মারা যান। এরপর রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল সংসদ উপ-নির্বাচনে ওই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। ফলে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ শুন্য হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com