শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাসপাতালে চিকিৎসা না পেয়ে দুই নবজাতকের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২০, ৫.৫৫ পিএম
  • ২৮০ বার পড়া হয়েছে

রাজধানীর তিনটি হাসপাতালের পরিচালককে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে চিকিৎসা না দেওয়ার ঘটনায় তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে রুল জারি করা হয়েছে।

তিন হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় মারা যাওয়া যমজ দুই নবজাতক সন্তানের লাশ নিয়ে আজ রোববার বাবা আবুল কালাম ন্যায়বিচার চেয়ে হাইকোর্টের দারস্থ হন। পরে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক  বলেন, সন্তানদের বাবা ভুক্তভোগী আবুল কালাম সুপ্রিম কোর্টের একজন কর্মচারী। চিকিৎসা না পেয়ে তাঁর দুটি সন্তান মারা যায়। এ ঘটনায় হাইকোর্ট রুল জারি করেছেন। এবং ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালের পরিচালকদের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

পরে সন্তানদের বাবা ভুক্তভোগী সুপ্রিম কোর্টের কর্মচারী আবুল কালাম সাংবাদিকদের জানান, তাঁর যমজ সন্তান দুটি ছয় মাসের মাথায় (২৪ সপ্তাহ) আজ রোববার হাসপাতালে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশায় জন্মগ্রহণ করে। এ অবস্থায় তাদের মুগদা ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার হয়। সেখানে তাদের ভর্তি না নিয়ে নবজাতকদের নিয়ে শ্যামলী শিশু হাসপাতালে যেতে বলা হয়।

শ্যামলী শিশু হাসপাতাল কর্তৃপক্ষও শিশু দুটির ভর্তি নেয়নি। পরে নবজাতকদের নিয়ে বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান। সেখানেও বিভিন্ন অজুহাত দেখিয়ে ভর্তি নেওয়া হয়নি। হাসাপতালের সামনে ভর্তির জন্য অপেক্ষমাণ থাকাবস্থায় বাচ্চা দুটি মারা যায়। পরে তিনি হাসপাতাল থেকে নবজাতক নিয়ে সরাসরি হাইকোর্টে আসেন এবং বিষয়টি আদালতের নজরে আনেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com