মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে : সালাহউদ্দিন আহমেদ

  • আপডেট সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ২.০৭ পিএম
  • ৪০২ বার পড়া হয়েছে

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, ‘১৪টি ভোটকেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। শুধু এই জায়গায় দেখলাম দু-একজন এজেন্ট আছে। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও শারীরিক অবস্থা ভালো না বিধায় আমি সব জায়গা পর্যবেক্ষণ করে দেখতে পারিনি। আজ সকালে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নির্বাচন পর্যবেক্ষণকালে সালাহউদ্দিন আহমেদ এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু যাত্রাবাড়ী এলাকার ভোটার না হয়েও কীভাবে সে ভোট দিল, সেটা আমার বোধগম্য নয়। আওয়ামী লীগের প্রার্থী মিথ্যা কথা বলেছে, সে গেণ্ডারিয়ার ভোটার।

সালাহউদ্দিন আহমেদ আরো অভিযোগ করেন, ‘৬০ নম্বর ওয়ার্ড এলাকায় বিএনপির এজেন্টদের প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। এজেন্টদের বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, আবার কোথাও কোথাও তাঁদের কাছ থেকে মোবাইল, টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়েছে।

সালাহউদ্দিন বলেন, ‘এই সরকারের আমলে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমি নির্বাচন কমিশনকে বারবার বলেছি, তারা আমার অভিযোগগুলো আমলে নেয়নি। আমাদের কাছে তথ্য আছে, কোথায় কোন কেন্দ্রে কার নেতৃত্বে বিএনপির ভোটারদের এবং এজেন্টের প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। সবে ভোট শুরু হয়েছে, বিস্তারিত এ বিষয়ে পরে বলতে পারব।

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমি নির্বাচন বর্জন করব না, তবে এ নির্বাচন যদি সুষ্ঠু না হয়, এখান থেকে সরকার পতন ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com