শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

সরকারি মদদেই দেশে বেশির ভাগ নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটছে : রিজভী

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ৪.০৮ পিএম
  • ৩৮৭ বার পড়া হয়েছে

নারী ও শিশু নির্যাতন দমনের আগের আইনে অন্তত সাতটি ধারায় মৃত্যুদণ্ড দেওয়ার সুযোগ ছিল বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আগের যে আইন আছে, সে আইনে সাতটি ধারা রয়েছে, যাতে মৃত্যুদণ্ড দেওয়া যায়। এখন মৃত্যুদণ্ডের আইন এনে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে সরকার।

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নারী নির্যাতন ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনে এ কথা বলেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘সরকারি মদদেই দেশে বেশির ভাগ নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটছে। তবে এর প্রতিবাদ করতে গেলেই সাধারণ মানুষকে নির্যাতনের শিকার হতে হচ্ছে।

সম্প্রতি নিত্যপ্রয়োজনীয়সহ সব জিনিসের দাম বৃদ্ধি নিয়ে যেন কেউ প্রতিবাদ করতে রাস্তায় না নামে, সে কারণে কৌশলে সরকার নারী নির্যাতনের মতো ঘটনাগুলোতে মদদ দিচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com