শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ফরিদপুররে চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে বেসরকারি ভাবে নৌকা জয়ী

  • আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ১১.১৭ পিএম
  • ৪৪৭ বার পড়া হয়েছে

ফরিদপুররে চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী মো. কাউসার জয়ী হয়েছেন।

নির্বাচনে ২২ কেন্দ্রে মধ্যে ২১ কেন্দ্রের গণনায় নৌকা প্রতীকে নিয়ে কাউসার ভোট পেয়েছেন ১৬ হাজার ৫২৮টি। আর তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির কে এম ওবায়দুল বারী দীপু খান ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৩৪৩টি।অপর একটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

শনিবার সকাল থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নির্বাচন নৌকার প্রতীকের প্রার্থী ছাড়া অন্য প্রতিদ্বন্দী প্রার্থী ভোট কারচুপির অভিযোগ তুলেছেন।

গত বছর ২৩ অক্টোবর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসনে মুসার মৃত্যুতে ইউপি চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। গত ২৯ মার্চ এ উপনির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে ১০ অক্টোবর ভোট গ্রহণে তারিখ নির্ধারণ করা হয়।

নির্বাচনে অংশ নেয়া মোটরসাইকেল প্রার্থী খবির উদ্দিন অভিযোগ করে বলেন, ‘উপজেলার তিনটি ইউনিয়নের মধ্যে সদর ইউপির সকল ভোট কেন্দ্রে নৌকার এজেন্ট ছাড়া আর কেউ ছিলা না। সেখানে ভোট পড়েছে ৭০ শতাংশ। আর অন্য দুইটিতে ১৫ থেকে ২০ শতাংশ। এতেই প্রমাণ করে নৌকার এজেন্টরাই ভোট দিয়ে বিজয় ছিনিয়ে নিয়েছে।’

একই অভিযোগ করেন বিএনপির বিদ্রোহী প্রার্থী কে এম ওবায়দুল বারী দীপু খান। তিনি বলেন, ‘নৌকা প্রার্থীর নিজ ইউনিয়নে ৭০ শতাংশের বেশি ভোট কাস্টিং দেখানো হয়েছে। বাস্তবে কোনো ভোট কেন্দ্রে ২০ শতাংশের বেশি ভোটার উপস্থিত ছিল না। আমাদের ইউনিয়নের শতভাগ নিরপেক্ষ নির্বাচন হলো। আর নৌকার প্রার্থীর ইউনিয়নের কেনো এমন হল।’

শান্তিপূর্ণভাবে নিবার্চন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে নির্বাচন রিটানিং কর্মকর্তা নওয়াবুল ইসলাম জানান, ‘নির্বাচনের ২২ কেন্দ্রের মধ্যে একটিতে অভিযোগ থাকায় আমরা সেখানে ভোটগ্রহণ স্থগিত করেছি। নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মো. কাউসার।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com