শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আজকে ধর্ষণ শুধু একজন নারীকে নয়, সারা দেশেই হচ্ছে : ড. খন্দকার মোশাররফ

  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২০, ৬.২৯ পিএম
  • ৩২৬ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আজকে ধর্ষণ শুধু একজন নারীকে নয়, সারা দেশেই হচ্ছে। এসব ঘটনাকে ধিক্কার জানাবার ভাষা আমাদের কাছে নেই। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শুধু ধর্ষণকাণ্ড নয়, আজকে বাংলাদেশের অর্থনীতিকে লুট করা হচ্ছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকার এই কাজগুলো করছে। সরকার কোনোকিছুর নিয়ন্ত্রণ করতে পারে না। স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভারের কী পরিমাণ টাকা সেটা আপনারা দেখেছেন।

ড্রাইভারের যদি এই পরিমাণ টাকা থাকে, তাহলে এদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কী পরিমাণ টাকা আছে কল্পনা করেন।ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বাংলাদেশে বহু অপকর্ম আমরা দেখেছি ও শুনেছি। কিন্তু এমসি কলেজে স্বামীর হাত থেকে স্ত্রীকে টেনে নিয়ে ধর্ষণ, বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে যে নির্মম নির্যাতন করা হয়েছে সেরকমটি দেখিনি। এগুলো কারা করেছে তা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।

আওয়ামী লীগের ছাত্রলীগের সোনার ছেলেরা এসব ঘটিয়েছে। বেগমগঞ্জে নারীকে যে ধর্ষণ করেছে তার বিরুদ্ধে এক বছর আগের মামলা রয়েছে, তার তো এখন জেলে থাকার কথা। তাহলে কী করে সে নতুন করে এই অপকর্ম করতে পারে?’

‘আজকে কেন এগুলো হচ্ছে? কারণ, দেশে আজকে বিচার নেই। বিচারহীনতা ও গণতন্ত্রহীনতার কারণে আজকে সমাজের দুষ্ট ব্যক্তিরা ক্ষমতার দোহাই দিয়ে এসব অপকর্ম করছে। আজকে বাংলাদেশ এমন একটা অবস্থায় গেছে যে মহামারি করোনাকে ভয় না করে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবাদ করতে এসেছি বলেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com