শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
Logo
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আইন-আদালত
  • সারাদেশে
    • খুলনা-বিভাগ
    • চট্রগ্রাম-বিভাগ
    • ঢাকা-বিভাগ
    • ময়মনসিংহ-বিভাগ
    • রংপুর-বিভাগ
    • রাজশাহী-বিভাগ
    • সিলেট-বিভাগ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
    • ক্যাম্পাস
    • সাহিত্য
    • দুর্ঘটনা
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • অন্যান্য
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • ফিচার
    • প্রবাস
    • গণমাধ্যম
    • কৃষি
    • ভ্রমণ
    • মুক্তমত
    • সম্পাদকীয়
  • আমাদের পরিবার
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

প্রচ্ছদ
রাজনীতি, লিড নিউজ

রাজনীতির হাওয়া যেকোনো সময় বদলে যেতে পারে : রিজভী

  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৪.২৬ পিএম
  • ৩৯৮ বার পড়া হয়েছে

রাজনীতির হাওয়া যেকোনো সময় বদলে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘রাজনীতির হাওয়া কিন্তু দেখেশুনে আসে না। আবহাওয়ার যেমন নিশ্চয়তা নাই—সকালে রোদ, বিকেলে বৃষ্টি; রাজনীতির হাওয়াও কিন্তু যেকোনো সময় বদলে যেতে পারে। সেই দিনের কথা চিন্তা করুন। আজকে আপনারা যে জঘন্য কাজগুলো করছেন, এর প্রতিশোধ কিন্তু জনগণ একদিন ঠিকই নেবে।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ রোববার জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে এবং খাগড়াছড়িতে প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার তার অনাচারগুলো ঢাকার জন্য আর তাদের এই হালুয়া-রুটির সামান্য কিছু ভাগ পাওয়ার জন্য কিছু সাংস্কৃতিক পরজীবী একটি নাটক করেছে স্বাধীনতার ঘোষক এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে। আমরা এটার প্রতিবাদ জানিয়েছি। আমরা বলেছি, ইতিহাসকে বিকৃত করে সাংস্কৃতিক ব্যক্তির নামে কয়েকজন পরজীবী এই জঘন্য নোংরা কাজ করছে। আজকে আমি ছাত্র ভাইদের সাক্ষী রেখে বলছি, যারা এসব জঘন্য বিকৃত ইতিহাস সৃষ্টি করছে, তাদের আমরা ব্ল্যাকলিস্ট করছি।

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘নিজেদের মনের মতো করে সাজানো আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে কত দিন নিজেদের নিরাপদ রাখবেন। আমাদের সঙ্গে জনগণ আছে, আমাদের সঙ্গে রিকশাওয়ালা আছেন, আমাদের সঙ্গে শ্রমিকরা আছেন, আমাদের সঙ্গে ছাত্ররা আছেন, শিক্ষকরা আছেন। এদের শক্তিতেই আমরা চলি। এই ইনডেমনিটি নামের যে নাটকটি রচনা করা হয়েছে, এটা একটা মিথ্যাচারের নাটক। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।’

রিজভী বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কেন কারাগারে নেওয়া হয়েছে। কেন সাজা দেওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কেন সাজা দেওয়া হয়েছে। কারণ শেখ হাসিনা এমন একটি রাজত্ব কায়েম করতে চান, যেখানে তাঁর দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যখন মন চাইবে নারীদের সম্ভ্রম হরণ করবে। এই কারণে খালেদা জিয়াকে শাস্তি দেওয়া হয়েছে, তারেক রহমানকে নির্যাতন করা হয়েছে। আওয়ামী লীগের নেতারা টাকা পাচার করবে।

ছাত্রলীগ নেতা দুই হাজার কোটি টাকা পাচারের দায়ে দোষী, কেউ যাতে শব্দ করতে না পারে এ কারণে খালেদা জিয়া বন্দি, তারেক রহমানকে নির্যাতন। তোরা যে যা বলিস ভাই, আমি আমার সোনার হরিণ চাই।

ছাত্রলীগের অতীত ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৭৩ সালে শহীদ মিনারে প্রথম ছাত্রীকে লাঞ্ছিত করেছে এই ছাত্রলীগ। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতার ইতিহাস সবাই জানে।

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহসভাপতি আশরাফুল আলম লিঙ্কন, হাফিজুর রহমান হাফিজ, মামুন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
এ জাতীয় আরো খবর

পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : ভারপ্রাপ্ত মহাসচিব

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ সংবাদ
  • জনপ্রিয় সংবাদ

কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম

পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’

মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত

ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া

কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯

‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪ 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার

পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী

Logo
    • বাংলা কনভার্টার
    • আমাদের পরিবার
    • ফটো গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • অপরাধ
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার

প্রকাশকঃ আসাদুজ্জামান ভূঁইয়া

সম্পাদক মন্ডলীর উপদেষ্টাঃ পারভীন পাটোয়ারী

সম্পাদকঃ ইব্রাহিম খলিল

বার্তা সম্পাদকঃ নজরুল ইসলাম নঈম

মোবাইলঃ ০১৯২০০৭২০৭৭,০১৬৭৮১১৭৭৮১

অফিসঃ ৬৪,দক্ষিণ বাসাবো, সবুজবাগ,ঢাকা-১২১৪

নিউজ রুমঃ ০১৬৭৭৩৮৪৪০০,০১৯১২২৪২৯৬৩

ইমেইলঃ songbadsarakkhon@gmail.com

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com