সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আত্রাইয়ে মনোনয়ন বঞ্চিত সুমনের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০, ৫.১৯ পিএম
  • ৩৬৬ বার পড়া হয়েছে
মোঃ সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধিঃআর কোন দাবি নাই, এ্যাডঃ সুমনের নৌকা চাই” এই শ্লোগানে নওগাঁর আত্রাইয়ে নওগাঁ -৬ উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত এমপি প্রার্থী এ্যাডঃ ওমর ফারুক সুমনের সমর্থকেরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।দলের মনোনয়ন পুনর্বিবেচনার জন্য বেলা সাড়ে ১১টায় উপজেলা মোল্লা আজাদ ডিগ্রী কলেজ মোড়ে বিক্ষোভ মিছিল এবং পরে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে সমাবেশ ও মানববন্ধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আ’লীগ থেকে  মনোনয়ন প্রত্যাশী এ্যাড.ওমর ফারুক সুমন, আব্দুলাহ আল মামুন, আব্দুল জব্বারসহ হাজার নেতাকর্মী।
মানববন্ধনকালে সমাবেশে বক্তারা বলেন, মাঠ জরিপ ও জনপ্রিয়তার দিক বিবেচনা করলে এ্যাডভোকেট ওমর ফারুক সুমনের দলীয় মনোনয়ন পাওয়ার যোগ্যতা রাখে।
তাদের দাবি একমাত্র সুমনই এলাকার মাটি ও মানুষের পাশে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সিদ্ধান্ত পূর্নবিবেচনা করবেন এমনটাই প্রত্যাশা এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের জনগনের ।
উল্লেখ্য গতকাল নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রাণীনগর উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন হেলাল।
গত ২৭ জুলাই এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শূন্য হয়। নৌকার মাঝি হতে ৩৪ জন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন উত্তোলন করেছিলেন। এদিকে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের লক্ষে ১৭ অক্টোবর নির্বাচনের দিন ধার্য করে তপসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com