শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবি, আটক-২

  • আপডেট সময় সোমবার, ২০ জুলাই, ২০২০, ৬.৫৫ পিএম
  • ৩৮৩ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসীর স্ত্রী এক গৃহবধূর অশ্লীল ভিডিও কৌশলে মোবাইলে ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। রায়পুর সার্কেলের এএসপি স্পীনা রানী প্রামানিক জানান, বামনী ইউনিয়নের কাজের দিঘির পাড় গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় রোববার সন্ধায় তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, ওই গ্রামের মোঃ কালামের ছেলে এরশাদ হোসেন (৪০) ও আবুল মোল্লার ছেলে মো. মুরাদ (৩৫)। অন্য দুইজন পলাতক। এলাকাবাসী জানান, গত ১৫ জুলাই রাতে ওই গৃহবধূ তার নীজ ঘরে পোশাক পরিবর্তন করছিলো, এ সময় আগে থেকে ওয়াইফাই সংযোগ দেয়ার নামে কাজিরদিঘিরপাড় বাজারের ডিসলাইনের মালিক মুরাদ তার কর্মচারি মতিনকে দিয়ে কৌশলে গৃহবধূর অসামাজিক ভিডিও মোবাইলে ধারণ করে তা সংরক্ষণ করে।

এরপর গত তিনদিন ধরে এরশাদ, মুরাদ,মতিন ও হানিফ গৃহবধূকে অসামাজিক কাজ করার প্রস্তাব দেয়। এতে গৃহবধু রাজি না হওয়ায় তার নগ্ন ছবি দেখিয়ে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই লাখ টাকা দাবি করলে প্রথম ধাপে তাদের ৮০ হাজার টাকা প্রস্তাব দেয়া হয়। ঘটনাটি জানাজানি হলে পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়। রোববার দুপুরে এএসপির নের্তৃত্বে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আটক করা হয়। সেই সঙ্গে তাদের ব্যবহৃত মোবাইল ফোন দুটি মেমোরিকার্ডসহ জব্দ করা হয়।

তবে ভিডিওটি উদ্ধারের চেষ্টা চলছে। এঘটনায় সহকারি পুলিশ সুপার (রায়পুর ও রামগন্জ সার্কেল) স্পীনা রানী জানান, অভিযান চালিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত দুইজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। ওই গৃহবধুর পক্ষ খেকে মামলার প্রস্তুতি নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com