শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কদমতলী থানা পুলিশ ৯ হাজার পিস ইয়াবা ও মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ১৮ জুলাই, ২০২০, ৭.৩৩ পিএম
  • ৩৩১ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা পুলিশ নয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন,  মোঃ নাজিম উদ্দিন (২৪) ও ইমজান উদ্দিন হৃদয় (২২)  । শুক্রবার (১৭ জুলাই) বিকাল ০৫.৫৫টায় কদমতলী থানার দক্ষিন মাতুয়াইল শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

এ গ্রেফতার সম্পর্কে কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন মীর, পিপিএম বলেন, কদমতলী থানার দক্ষিন মাতুয়াইল শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট এলাকার লালবাগ বিরায়ানী হাউজ এর সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকসহ অবস্থান করছে মর্মে সংবাদ পায়।

এমন সংবাদের ভিত্তিতে ১৭ জুলাই বিকাল ৫টার পরে কদমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় একটি রেজিস্ট্রেশন বিহীন নীল রংয়ের FZ-S মোটরসাইকেলসহ অবস্থান করাকালীন থানা পুলিশের টিম তাদের চ্যালেঞ্জ করে তল্লাশী করলে নয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে বলে জানান ওসি কদমতলী থানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com