শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ময়মনসিংহে এক আদিবাসী নারীকে আটকে রেখে ধর্ষণ

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ৫.৩৩ পিএম
  • ৩০৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এক আদিবাসী নারীকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারী ময়মনসিংহের ভালুকা উপজেলায় ভাড়াবাসায় থাকেন।

ফলে স্থানের জটিলতায় এ ঘটনার পর এক সপ্তাহ বেরিয়ে গেলেও এখনো কোনো মামলা হয়নি। তবে পুলিশ বিষয়টি জেনেছে বলে জানিয়েছেন।

‘ধর্ষণের শিকার’ ওই নারীর অভিযোগ, ফুলবাড়িয়া উপজেলার হাতিলেট গ্রামের উজ্জ্বল তাঁকে গত ৩ জুলাই ফোন করে জরুরি প্রয়োজনের কথা বলে ফুলবাড়িয়ায় ডাকিয়ে আনেন।

পরে তাঁকে হুমকি দিয়ে টাঙ্গাইলের গোপালপুরে নিয়ে একটি ঘরে আটকে রেখে লাগাতার ধর্ষণ করে। এ ছাড়া তাঁর কাছে থাকা স্বামীর এক লাখ ৩০ হাজার টাকাও হাতিয়ে নেয় উজ্জ্বল। পরে তাঁকে একটি জঙ্গলে ফেলে পালিয়ে যায়।

‘ভুক্তভোগী’ ওই নারীর স্বামী একজন প্রবাসী। তাঁদের দুটি সন্তানও রয়েছে।

এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, তিনি ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থল টাঙ্গাইলের গোপালপুর উপজেলায়। ওই নারী ভালুকায় বসবাস করেন। মামলা করতে হলে গোপালপুরে করতে হবে। এরপরেও তিনি একজন পুলিশ কর্মকর্তাকে পাঠিয়ে বিষয়টি তদন্ত করে দেখবেন বলে আশ্বাস দেন।

আদিবাসী ওই নারী আরো অভিযোগ করেন, ধর্ষণের কথা কাউকে বললে তাঁর দুই ছেলেকে মেরে ফেলা এবং তাঁর মা-বাবাকে সমাজচ্যুত করা হবে বলে হুমকি দেওয়া হয়। এরপর ওই ঘরে পাঁচদিন আটকে রেখে ধর্ষণের পর গত বুধবার দুপুরে তাঁকে ফুলবাড়িয়ার একটি জঙ্গলে রেখে পালিয়ে যায় উজ্জ্বল।

পরে উজ্জ্বলের বড়ভাই সিরাজুল ওই নারীকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। ওইদিন সন্ধ্যায় বাবুলের বাজার এলাকায় উজ্জ্বলের ভাই সিরাজুল, সেকান্দর মেম্বার ও মাসুদ মেম্বার মিলে সালিশ বৈঠক করেন। পরে ওই নারীকে এক লাখ ৩০ হাজার টাকা ফেরত দিয়ে নিজের জিম্মায় নেন সিরাজুল।

সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাতিলেট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান আকন্দ।

তিনি আজ শুক্রবার বলেন, ‘গত বুধবার সন্ধ্যায় বাবুলের বাজারে সালিশে উজ্জ্বলের ভাই সিরাজুল, সেকান্দর ও মাসুদ মেম্বার মিলে সালিশ দরবার করি। সমাজ গ্রহণ না করায় ওই নারীকে এক লাখ ৩০ হাজার টাকা ফেরত দিয়ে নিজের জিম্মায় নেন সিরাজুল।

ঘটনার সঙ্গে জড়িত উজ্জ্বল তাঁর আত্মীয় হন বলে জানান শহীদুজ্জামান।

ওই নারীর বাবা স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘আমার মেয়ে তাঁর সন্তানদের লেখাপড়ার জন্য ভালুকায় ভাড়াবাসায় বসবাস করে। ৩ জুলাই শুক্রবার আমার মেয়ে বাজার করার জন্য ভালুকা বাজারে গিয়ে আর ফিরে আসেনি। ঘটনাটি ট্রাইবাল অ্যাসোসিয়েশনের সভাপতি লুইস সাংমাকে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com