শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হাজারীবাগে অস্ত্রগুলিসহ গ্রেফতার ৫

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ৮.৫১ পিএম
  • ৩৩০ বার পড়া হয়েছে

রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে অস্ত্রগুলিসহ ৫ জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, হাসান  আসিফ  হোসেন (৩৫), ইজাজ বিন আলীম (৩৫), মোঃ শরীফ ইসলাম (৩৫), ইমাম হোসেন প্রতিক ওরফে শুভ (২৪) ও মেহেদী হাসান অনিক (৩৫)।

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ০১টি রিভলবার, ০৬ রাউন্ড গুলি, ০১ টি বিদেশী কুড়াল, ০১টি সুইচ গিয়ার চাকু ও ০৩টি মোটরসাইকেল উদ্ধার উদ্ধার করা হয়।

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকরাম আলী মিয়া, পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার রাত সোয়া এগারোটায় রায়ের বাজার রূপায়ন গ্রীন সিটির সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা পরষ্পর যোগসাজশে অবৈধ অস্ত্র ও গুলি নিজ হেফাজতে রেখে রাজধানীতে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটন করত।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে বলেও ওসি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com