মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সিদ্ধান্ত থেকে সরে এলেন জাকিয়া বারী মম

  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০, ৫.০৭ পিএম
  • ৪৮৭ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক, আল সামাদ রুবেল : করোনাভাইরাস সংক্রমণের কারণে জারিকৃত সরকারি সাধারণ ছুটির সময় থেকেই শুটিং কিংবা অভিনয়কেন্দ্রিক কোনো কাজ করেননি জাকিয়া বারী মম।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে আর কোনো কাজই করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন; কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না এ অভিনেত্রী। এরই মধ্যে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘গল্প নয়’ নামে নাটকে অভিনয় করেছেন। নাটকটি এনটিভিতে প্রচার হয় ৩ জুলাই। এ নাটকের শুটিং হয় মমর বাসায়। যদিও পরিচালক জানিয়েছেন স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করেছেন। এবার ঈদের একটি খ- নাটকে অভিনয় করছেন মম। এর নাম ‘মুনিরা মঞ্জিল’। এজাজ মুন্নার রচনায় নাটকটি পরিচালনা করছেন অভিনেতা আনিসুর রহমান মিলন।
আজ থেকে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে নাটকের শুটিং শুরু হচ্ছে। এতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘নাটকের গল্প বেশ ভালো। এ ছাড়া এর পরিচালক আমার প্রিয় একজন মানুষ অভিনেতা মিলন ভাই। তার সঙ্গে অনেক কাজ করার সুযোগ হয়েছে।
আমি তো এ পরিস্থিতিতে কাজই করতে চাই না; কিন্তু মিলন ভাইকে ফেরাতে পারিনি। তাই কষ্ট করে হলেও এতে অভিনয় করছি। এটি ছাড়া আপাতত অন্য কোনো কাজ করছি না।’ এদিকে মম অভিনীত অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ নামের একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। একই পরিচালকের ‘কানামাছি’ নামের আরেকটি ছবিতেও তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com