শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে সরকারি চাল মজুদ সন্দেহে দোকান সিলগালা, মালিক লাপাত্তা

  • আপডেট সময় শনিবার, ৪ জুলাই, ২০২০, ৭.২০ পিএম
  • ৩২৮ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর:  লক্ষ্মীপুরে নিজাম স্টোর নামে একটি পেঁয়াজ-আলুর আড়ৎ ঘরে সরকারি চাল মজুদ থাকা সন্দেহে দোকান সিলগালা করা হয়েছে। তবে অভিযানের খবর শুনে লাপাত্তা দোকান মালিক নিজাম। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর বাজারের ধানহাটা এলাকায় অভিযান চালিয়ে এ সিলগালা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ, লক্ষ্মীপুর সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাইমুল কবির টিটু, পরিদর্শক মাইন উদ্দিন, লক্ষ্মীপুর বণিক সমিতির সহ-সভাপতি আবদুল আজিজ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক  সৈয়দ বাপ্পী।
এর আগে বিকেলে থেকে মজুদকৃত সরকারী চাল/গম উদ্ধারের অভিযানে নামে পুলিশ প্রশাসন। তবে রাতে ঘটনাটি ম্যানেজের চেষ্টাও চালায় অভিযুক্ত নিজামের লোকজন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল বলেন, গোপন সংবাদে খবর পাওয়া যায়, বাজারের ধানহাটা ওই দোকানটিতে সরকারি চাল মজুদ করা হয়েছে। এর ভিত্তিতে ওই দোকানে অভিযান চালানো হয়। তবে এর আগেই দোকান বন্ধ করে মালিক নিজাম লাপাত্তা হয়ে যায়। এতে দোকান তল্লাশী করা সম্ভব হয়নি। তবে সরকারী চাল সন্দেহ থাকায় আপতত দোকানটি সিলগালা করে দেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com