শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশে করোনাভাইরাসজনিত রোগ থেকে সুস্থ ৫৭ হাজার ৭৮০ জন

  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২০, ৮.০০ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৫৩ জন সুস্থ হয়েছেন। এই পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে সুস্থ হলেন ৫৭ হাজার ৭৮০ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭৫ ভাগ।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশে করোনায় আক্রান্ত হয়ে এই পর্যন্ত এক হাজার ৭৮৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো চার হাজার ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট এক লাখ ৪১ হাজার ৮০১ জন করোনায় আক্রান্ত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৩৬ জন, নারী নয়জন। এ ছাড়া বয়সের বিশ্লেষণে দেখা গেছে, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ছয়জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে তিনজন, খুলনা বিভাগে পাঁচজন, ময়মনসিংহ বিভাগে একজন , রাজশাহী বিভাগে একজন ও খুলনা বিভাগে পাঁচজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মৃত ৪৫ জনের মধ্যে হাসপাতালে ৩০ জন, বাড়িতে ১৪ জন মৃত্যুবরণ করেছেন। শনাক্তের বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ২৬ শতাংশ।

নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৮৩৭ জনের পরীক্ষা করা হয়েছে। এর মধ্য থেকে চার হাজার ১৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মোট পরীক্ষার ২২ দশমিক ৫০ শতাংশ শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পরে গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

আজ দেশে ১১১তম দিনে মোট এক লাখ ৪১ হাজার ৮০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই পর্যন্ত দেশে সাত লাখ ৪৮ হাজার ৩৪ জনের করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com