শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারা বিশ্বে এক কোটি ছাড়িয়েছে নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা

  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২০, ১২.৩৪ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে

সারা বিশ্বে এক কোটি ছাড়িয়েছে নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এবার নতুন ভয়াবহ একটি পর্যায়ে ঢুকছে বিশ্ব।

ইউরোপ ও এশিয়ার কিছু দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ এসেছে বটে, কিন্তু বিশ্বের অনেক দেশে কোভিড-১৯-এ আক্রান্ত শনাক্ত বাড়ছে উচ্চগতিতে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, বিশ্বের ১ মিলিয়ন বা দশ লাখ কোভিড-১৯ রোগী শনাক্ত হতে সময় লেগেছে তিন মাস। কিন্তু, শেষ ১০ লাখ রোগী মাত্র আট দিনে পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ আমেরিকা অঞ্চলের এক কর্মকর্তা বলছেন, ‘যে সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন, তা হলো শনাক্ত হওয়ার সংখ্যা। কিন্তু, এটা আসলে পানির ওপর ভেসে থাকা বরফের চাঁইয়ের মতো। আমরা কেউ জানি না, আসল সংখ্যা কত  হতে পারে।’

দক্ষিণ এশিয়া, দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা ও আফ্রিকার কিছু দেশে করোনায় শনাক্তের গ্রাফ ঊর্ধ্বমুখী।

যুক্তরাষ্ট্র করোনা শনাক্ত ও করোনায় মৃতের সংখ্যার দিক থেকে সবার চেয়ে এগিয়ে থেকে এখনো নতুন রোগী শনাক্ত করছে সবার চেয়ে বেশি। দেশটির কয়েকটি অঙ্গরাজ্যে লকডাউন শিথিল করার পর রোগী শনাক্তের হার বেড়েছে।

এ ছাড়া ব্রাজিলে করোনায় আক্রান্ত শনাক্ত ১০ লাখ ছাড়িয়ে গেছে। সেখানেও কোভিড-১৯ রোগী বাড়ছে হু হু করে।

চলতি জুন মাসের এ সময়টায় এসে ব্রাজিল, মেক্সিকো, ভারত ও দক্ষিণ আমেরিকায় রোগী শনাক্ত বেড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com