শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 চট্টগ্রামে নতুন আরো ১৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত

  • আপডেট সময় শনিবার, ২৭ জুন, ২০২০, ১১.৪৯ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামে নতুন আরো ১৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সময়ে করোনা-আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন।
আজ শনিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে ‘নিয়মিত প্রকাশিত’ প্রতিবেদনে এ কথা জানানো হয়। এত বলা হয়, শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মোট ৮৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এসব নমুনার মধ্যে ১৫৯ জনের ‘করোনা পজিটিভ’ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৬২৫ জনে। আর করোনা-আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৬৫ জন।
বিভিন্ন ল্যাবভিত্তিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ২৭৮টি নমুনা পরীক্ষা করে ৬২ টি করোনা-পজিটিভ হিসেবে শনাক্ত করেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ২৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এগুলোর মধ্যে ৪৩টি নমুনায় করোনা-ভাইরাস পাওয়া গেছে।
চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে (চবি) পরীক্ষিত ১৩৯টি নমুনার মধ্যে করোনা পজিটিভ হয়েছে ২৪টি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১৩০ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে ২১ জন। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের দেহে করোনা-ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।
এছাড়াও, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১০টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখানে ২টি নমুনায় করোনা-ভাইরাস মিলেছে। তবে চট্টগ্রামের বেসরকারি ল্যাব শেভরন’র কোনো রিপোর্ট পাওয়া যায়নি বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।
চট্টগ্রামে নতুন আক্রান্তদের মধ্যে নগরীতে রয়েছে ৮২ জন এবং উপজেলায় ৭৭ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com