শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সাহায্য করতে ফ্রান্স ও জার্মানি প্রতিশ্রুতি

  • আপডেট সময় শনিবার, ২৭ জুন, ২০২০, ১০.৪৯ এএম
  • ৩০৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সাহায্য করতে গতকাল ফ্রান্স ও জার্মানি আরও অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। এই মহামারি এবং এ নিয়ে বিশ্বের সাড়া সম্পর্কে আলোচনা লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস অ্যাঢানম ঘেব্রেইসাস গতকাল এই দুটি দেশের স্বাস্থ্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। গতকালের এই বৈঠকটি এমন এক সময়ে হলো যখন ঐ সংস্থার ইউরোপ বিষয়ক আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ বলেন যে ইউরোপ জুড়ে নতুন করে করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে।

জার্মানির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেন্স স্প্যান বলেন জার্মানি এ বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৫৬ কোটি ডলার এবং সাজ সরঞ্জাম দেবে। দেশটি এ বছর ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট হচ্ছে। তবে মন্ত্রী বলেন যে এই সাহায্য প্রস্তাব আগে সেখানকার সংসদে অনুমোদিত হতে হবে তবে বলেন সরকার আশাবাদী যে জুলাই মাসের মধ্যেই এটি অনুমোদন লাভ করবে। ওদিকে ফ্রান্স বলেছে যে তারা লিওনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা কেন্দ্রের জন্য ১০ কোটি ডলার দান করবে এবং আরও ৫ কোটি ষাট লক্ষ ডলার সাহায্য দেবে। ফ্রান্সের একাত্মতা ও স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী অলিভিয়ার ভিরান বলেন, ফ্রান্সের এই সাহায্য যুক্তরাষ্ট্রের অর্থায়নের বিকল্প নয়। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে স্মরণ করিয়ে দেয়ার জন্য যে সংস্থাটি ইউরোপীয় ইউনিয়নের বন্ধুত্বের উপর নির্ভর করতে পারে।

এক সংবাদ সম্মেলনে টেড্রস বলেন, আমাদের যে রাজনৈতিক ও আর্থিক সহায়তার প্রয়োজন তার সবকিছুই আমরা আজ পাচ্ছি। জার্মানি এবং ফ্রান্স উভয় দেশই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক স্বাস্থ্যের ব্যাপারে আমাদের দীর্ঘ দিনের বন্ধু। তিনি এক টুইট বার্তায় লেখেন আমরা এ ব্যাপারে সহমত হয়েছি যে আগেকার যে কোন সময়ের তুলনায় বিশ্বের এখন প্রয়োজন নেতৃত্বের এবং আন্তর্জাতিক সহযোগিতার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯০ টি সদস্য রাষ্ট্রের সদস্যতার ফিস এবং স্বেচ্ছা অনুদানের উপর নির্ভর করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com