শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বজুড়ে করোনার সংক্রমণ এক কোটিতে দাঁড়াতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ২.২৫ পিএম
  • ২৯৪ বার পড়া হয়েছে

আমেরিকার দেশগুলোতে করোনার সংক্রমণ এখনও শিখরে পৌঁছেনি । বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে এ কথা বলেছে।
একই সঙ্গে সংস্থাটি বলেছে, এক সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে করোনার সংক্রমণ এক কোটিতে দাঁড়াতে পারে।
ডব্লিউএইচও প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস র্ভাচুয়াল সংবাদ সম্মেলনে বলেন, মহামারির প্রাদুর্ভাবের প্রথম মাসে ১০ হাজারেরও কম রোগীর খবর সংস্থাকে জানানো হয়। শেষ মাসে তা ৪০ লাখে পৌঁছায়।
তিনি বলেন, আমরা ধারণা করছি আগামী এক সপ্তাহে সংক্রমিত রোগীর সংখ্যা এক কোটিতে পৌঁছাবে।
টেডরস আরো বলেন, বিনয়ের সঙ্গে আমরা এটা মনে করিয়ে দিচ্ছি যে ভ্যাকসিন ও চিকিৎসা সম্পর্কিত বিষয়ে গবেষণা অব্যাহত থাকলেও ভাইরাস দমন ও জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা আমাদের জরুরি দায়িত্ব।
গত ডিসেম্বরে চীনের উহানে করোনা ছড়ানোর পর থেকে বিশ্বব্যাপী এ পর্যন্ত অন্তত চার লাখ ৭৭ হাজার ৫শ লোক মারা গেছে এবং আক্রান্ত হয়েছে প্রায় ৯৩ লাখ লোক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিচালক মাইকেল রায়ান সতর্ক করে বলেছেন, আমেরিকার দেশগুলোতে ভাইরাসটি এখনও ব্যাপকভাবে ছড়াচ্ছে। বিশেষ করে মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে সংক্রমণ তীব্র।এজন্যে নতুন করে দেশব্যাপী লকডাউনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
তবে তিনি সতর্ক করে বলেন, আমেরিকার অনেকগুলো দেশেই সংক্রমণ এখনও শিখরে পৌঁছেনি। এর ফলে সেসব দেশে আগামী দিনগুলোতে সংক্রমণ এবং মৃত্যু অব্যাবহতভাবে চলতে থাকবে।
এদিকে সীমিত আকারে হজ পালনের সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
টেডরস বলেন, স্বাস্থ্যই আগে সকল দেশের জন্যে এই কঠোর সিদ্ধান্তের জন্যে এটি আরো একটি উদাহরণ।
উল্লেখ্য, সৌদি কর্তৃপক্ষ করোনার কারণে এবার এক হাজার লোককে হজ করার অনুমতি দিচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ২৫ লাখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com