শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নকল স্যাভলন ও হেক্সিসল তৈরি চক্রের ৭ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ২০ জুন, ২০২০, ১০.৩৬ পিএম
  • ৮৭৮ বার পড়া হয়েছে

রাজধানীর কোতোয়ালী থানাধীন বাবুবাজার ও মিটফোর্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে নকল স্যাভলন ও হেক্সিসল তৈরি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মো: আব্দুল কাদের (৫৯), মো: ডালিম (২৪), মো: আব্দুর রউফ (৪০), মো: নূরু মিয়া (৫০), মো: রতন মিয়া (৩৩), মো: ইসমাইল আহমেদ ও মো: মোহসিন (২৪)।
আজ শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শুক্রবার ডিএমপির কোতোয়ালী থানা বাবুবাজার ও মিটফোর্ড এলাকায় পৃথক স্থানে অভিযান পরিচালনা করে নকল ও ভেজাল স্যাভলন ও হেক্সিসল তৈরি করে বিক্রিকারী অসাধু চক্রের সাত সদস্যকে গ্রেফতার করে।
এ সময় তাদের তৈরিকৃত ১৯০০ লিটার নকল ও ভেজাল স্যাভলন এবং ৫০০ লিটার নকল ও ভেজাল হেক্সিসল উদ্ধার করা হয়।
এ বিষয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com