মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রুহিয়ার ঝুঁকিতে বৈরাগীবাজার মানছেনা স্বাস্থ্যবিধি

  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২০, ৯.৩৩ পিএম
  • ১১১৪ বার পড়া হয়েছে

 আবুনূর রাশেদ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ- করোনার থাবায় থমকে আছে গোটা বিশ্ব। অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মিছিলে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন প্রাণ। শহর থেকে গ্রাম-সব স্থানেই মানুষের অসতর্কতায় প্রতিদিনই আক্রান্ত হচ্ছে মানুষ। অসতর্কভাবে চলছে গ্রামের মানুষদের দৈনন্দিক কার্যক্রম। অসচেতনতা, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে অজ্ঞতাসহ নানা কারণে মানুষ মানছেন না স্বাস্থ্যবিধি। ঠাকুরগাঁও সদর উপজেলার বৈরাগীবাজার ঘুরে দেখা যায়,বিকাল হলে বাজারগুলো মানুষের উপস্থিতি বেশ।তাতে মানছেন না স্বাস্থ্যবিধি। পাশাপাশি বসে আড্ডায় ব্যস্ত সবাই।চায়ের দোকানেও দেখা গেল একই অবস্থা।

যেখানে কারোরই নেই মাস্ক কিংবা হ্যান্ড গ্লাভস।এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশের অনিচ্ছুক এক চা বিক্রেতা বলেন, করোনা গরীবদের ধরে না। করোনা আমাদের কিছুই করবে না। এ সব হয়রানি করার কথাবার্তা!বাজারের আর এক পান বিক্রেতা বলেন করোনা ভাইরাস আগের থেকে দুর্বল হয়ে পড়ছে। তাই শুধু শুধু ভয় পেয়ে কাজ নাই।

গ্রাম্য ব্যবসায়ী রহিম বিরক্তির সূরে বলেন, করোনার নিউজ দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। করোনা শহরের রোগ, গ্ৰ্যামে আসবে না।এলাকার সুশিল সমাজের প্রতিনিধিদের মতে- সারাদেশের মত বৈরাগী বাজারেও সরকারী নিয়মনীতি মেনে চলাটাও বর্তমান সময়ে খুবই জরুরী। যদি বৈরাগীবাজার এলাকায় করোনাভাইরাস একবার ছড়িয়ে যায়, তাতে করে দুই ইউনিয়ন আক্রান্ত হয়ে যাবে নিমিষেই। তাই আমাদের এখনই সচেতন হতে হবে। প্রয়োজনে কঠোর আইন প্রয়োগের মাধ্যেমে সামাজিক দূরত্ব ও শৃঙ্খলা বজায় রাখাতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com