বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সেনাবাহিনী কৃর্তৃক নওগাঁয় গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২০, ৯.০৯ পিএম
  • ৩০২ বার পড়া হয়েছে
সোহেল রানা, নওগাঁ প্রতিনিধিঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় নওগাঁর মান্দায় গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে।
বুধবার উপজেলার কয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১১পদাতিক ডিভিশন বাংলাদেশ সেনাবাহিনী আয়োজনে সকাল ১০টা থেকে দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া সেনানিবাসের ১০বীর অধিনায়ক লে: কর্ণেল মো: গোলাম মাবুদ হাসান পিএসসি।
বগুড়া সেনানিবাসের সার্বিক ব্যবস্থাপনায় সম্মিলিত সামরিক হাসপাতাল বগুড়ার তত্বাবধানে গাইনী বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে ৩শ’ জন গর্ভবতী মায়েদের বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা এ দেওয়া হয়। এ সময় ২১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লে: কর্ণেল মোছা: তহমিনা আকতার, বগুড়া সিএমএইচ এর গাইনী বিশেষজ্ঞ লে: কর্ণেল উম্মে রুম্মান, মেডিকেল অফিসার ক্যাপ্টেন শামিরা, বগুড়া সিএমএইচ এর ক্যাপ্টেন শর্মিতা জাহান, ক্যাপ্টেন পারভেজ রহমানসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সেনাবাহিনীর কৃর্তৃপক্ষ জানান, সারাদেশের মত করোনা ভাইরাসের প্রাদুভাবের পরিস্থিতিতে অন্য সময়ের চেয়ে চিকিৎসাসেবা কিছুটা কম পাওয়ায় প্রান্তিক ৩শ’ জন গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com