মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নওগাঁয় বিএসএফের নির্যাতনে চোরাকারবারীর মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২০, ৫.৪১ পিএম
  • ২৯৪ বার পড়া হয়েছে
 সোহেল রানা,নওগাঁ জেলা, প্রতিনিধি: নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর নির্যাতনে আব্দুল বারী (৪৫) নামে এক চোরাকারবারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) ভোরে সাপাহার আদাতলা সীমান্তে এ ঘটনা ঘটে। আব্দুল বারী উপজেলার দক্ষিণ পাতাড়ি গ্রামের আবু বক্করের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আব্দুল বারীসহ একদল চোরাকারবারী পূর্নভবা নদীর আদাতলার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এসময় বিএসএফ সদস্যরা বুঝতে পেরে তাদের তাড়া করে।
বাকি চোরাকারবারীরা পালিয়ে আসতে পারলেও আব্দুল বারী ফিরতে পারেননি। নির্যাতনের পর তাঁকে পুর্নভবা নদীর তীরে তারকাটার পাশে বাংলাদেশের সীমানায় ফেলে দেয় বিএসএফ। বুধবার ভোরে নিহতের মরদেহ তারকাটার পাশে পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়া হয়।
১৬ বিজিবি আদাতলা ক্যাম্পের সুবেদার আব্দুল হান্নান বলেন, একদল চোরাকারবারী ভারতে প্রবেশের জন্য পূর্নভবা নদীর কিনারে অপেক্ষা করছিলেন। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাদের লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। এসময় তারা গুরুতর অবস্থায় পালিয়ে যান। তিনি বলেন, তারা বিজিবির তালিকাভুক্ত চোরাকারবারী। দীর্ঘদিন তারা পালিয়ে থাকায় আটক করা সম্ভব হচ্ছিল না।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (১৭ জুন) সকাল আটটার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে, গত ১৫ জুন নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে সুভাস রায় নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com