বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এসএ টিভিতে শুরু হচ্ছে ‘মুহাম্মদ (সা.) ও ‘ইউসুফ-জুলেখা’ দুই বছর মেয়াদে চলচ্চিত্র গ্রাহক সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে : আসাদুল হাবিব দুলু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএসটিআই মানদণ্ড পূরণে ব্যর্থ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ সৌদি আরবের রিয়াদে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছাবে এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

কখনও খালেদা জিয়া দেশ ছেড়ে পালাননি, পালিয়েছেন শেখ হাসিনা’।

  • আপডেট সময় শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৯.১৫ এএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

  মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধিঃ
কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবীর বলেছেন, বেগম খালেদা জিয়া তার কর্মীদের জন্য দেশে থেকে গেলেন। তিনি পালান নাই। পালিয়েছেন শেখ হাসিনা।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আলমগীর কবীর বলেন, শত প্রতিকূলতার মধ্যে রোগে-শোকে কাতর হওয়ার পরও বেগম খালেদা জিয়া কখনও পালায়নি। খালেদা জিয়া বলেছিলেন, এ দেশ আমার, মাটি আমার, বাইরে আমার কেউ নাই, আমি বাইরে যেতে পারব না।

তিনি বলেন, দীর্ঘ ১৭টি বছর বিএনপির নেতাকর্মীদের উপর অনেক জুলুম-নির্যাতন করা হয়েছে। একের পর এক মামলা দেওয়া হয়েছে, দিনের পর দিন কারাগারে আটকে রাখা হয়েছে। তারপরও ফ্যাসিস্ট হাসিনা সরকারের শত নির্যাতনের পরও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েনি। বিগত ১৭ বছরের সব গুম-খুনের অপরাধে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জনসম্মুখে বিচারের মুখোমুখি করা হোক।

উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান আব্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- ফরিদপুর-১ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

এসময় পৌর বিএনপির আহ্বায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুজ্জামান খসরু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com